সেরা কোভিড সচেতনতা পুজো হিসেবে স্বীকৃতি পাচ্ছে শিলিগুড়ির তিনটি পুজো
দি নিউজ লায়ন ; সেরা কোভিড সচেতনতা পুজো হিসেবে স্বীকৃতি পাচ্ছে শিলিগুড়ির তিনটি পুজো। এরমধ্যে রয়েছে কলেজ পাড়ার পুজো কমিটি, সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন, বিদ্যাসাগর। দার্জিলিং জেলার তরফে এদিন বিশ্ববাংলা শারদ সম্মানে ভূষিত করা হয় জেলার মোট ৯টি পুজোকে। শিলিগুড়ির দাদাভাই, সুব্রত সঙ্ঘ, রবীন্দ্র সঙ্ঘ এই তিনটি পুজোকে সেরা মন্ডপ সজ্জার জন্য পুরষ্কৃত করা হচ্ছে।
এই পুজো কমিটি গুলিকে ৫০,০০০টাকা করে পুরস্কারমূল্য তুলে দেওয়া হবে। প্রতিমা মৃণ্ময়ী রূপে জেলায় সেরার শিরোপা মিলেছে কার্শিয়াংয়ের ঐতিহ্যবাহী রাজরাজেশ্বরী হলের পুজোর প্রতিমা, দার্জিলিঙের নৃপেন্দ্র নারায়ন বেঙ্গলি এসোসিয়েশনের পুজো ও শিলিগুড়ির অরুনোদয় সঙ্ঘের পুজো। এই পুজো কমিটি গুলির হাতে পুরস্কার মূল্য হিসেবে ২০,০০০ টাকা।
সেরা কোভিড সচেতনতা পুজো হিসেবে স্বীকৃতি দেওয়া তিনটি পূজাকে পুরস্কার মূল্য হিসেবে ২০,০০০টাকা তুলে দেওয়া হবে। শিলিগুড়ির বাবুপাড়া স্পোর্টিং ক্লাব, জাতীয় শক্তি সঙ্ঘ ও পাঠাগার, রথখোলা স্পোর্টিং ক্লাবকে সেরা মন্ডপ হিসেবে বাছাই করা হয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হবে ৩০,০০০টাকার পুস্কারমূল্য।

Post a Comment